Vendor Registration & Operational Policy
Wit Mart: ভেন্ডর রেজিস্ট্রেশন ও পরিচালনা নীতিমালা (Terms & Conditions)
Wit Mart-এ আমরা নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন এবং নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে চান, তবে আমাদের প্ল্যাটফর্ম আপনার জন্য সেরা সমাধান।
১. স্টোর সেটআপ ও সুবিধা
* নিজস্ব ডিজিটাল শোরুম: প্রতিটি ভেন্ডর আমাদের ওয়েবসাইটে একটি নিজস্ব সাব-স্টোর বা প্রোফাইল পাবেন।
* প্রোডাক্ট ল্যান্ডিং পেজ: ফেসবুক মার্কেটিং বা বুস্টিংয়ের জন্য আমরা প্রতিটি প্রোডাক্টের জন্য আকর্ষণীয় ল্যান্ডিং পেজ প্রদান করব।
* প্রোডাক্ট লিস্টিং: ভেন্ডর আনলিমিটেড প্রোডাক্ট আপলোড করতে পারবেন (আলোচনা সাপেক্ষে)।
২. কমিশন ও পেমেন্ট পলিসি
* কমিশন: প্রোডাক্টের ক্যাটাগরি ও ভ্যালু অনুযায়ী ৫% থেকে ১২% পর্যন্ত কমিশন প্রযোজ্য হবে।
* পেমেন্ট সাইকেল: কাস্টমারের কাছে প্রোডাক্ট সফলভাবে ডেলিভারি হওয়ার পর ভেন্ডর প্যানেলে ব্যালেন্স যোগ হবে।
* উইথড্রয়াল: ডেলিভারি সম্পন্ন হওয়ার ২-৩ কার্যদিবস পর ভেন্ডর টাকা উত্তোলনের রিকোয়েস্ট দিতে পারবেন।
* পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অথবা সরাসরি ক্যাশ (অফিস থেকে) পেমেন্ট নেওয়া যাবে।
৩. শিপিং ও লজিস্টিকস
* প্যাকেজিং: অর্ডার পাওয়ার পর প্রোডাক্টটি সুন্দর ও সুরক্ষিতভাবে প্যাকেজিং করার দায়িত্ব সম্পূর্ণ ভেন্ডরের।
* কালেকশন: আমাদের ডেলিভারি পার্টনার আপনার দেওয়া লোকেশন থেকে প্রোডাক্ট সংগ্রহ করবে।
* ডেলিভারি: কাস্টমারের দোরগোড়ায় প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব Wit Mart-এর।
৪. মার্কেটিং ও বুস্টিং সেবা
* ফ্রি প্রমোশন: Wit Mart নিয়মিতভাবে ওয়েবসাইটের সকল ভেন্ডরের প্রোডাক্ট নিজস্ব খরচে প্রমোশন করবে।
* পেইড সার্ভিস: যদি কোনো ভেন্ডর আলাদাভাবে বুস্টিং সেবা নিতে চান, তবে আমাদের বিশেষজ্ঞ টিম তাদের ফেসবুক পেজ বা ল্যান্ডিং পেজ বুস্ট করে দেবে (চার্জ প্রযোজ্য)।
৫. রিটার্ন ও রিফান্ড পলিসি
* ভেন্ডরের ত্রুটি: যদি ভুল প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট বা ছবির সাথে অমিল থাকার কারণে কাস্টমার রিটার্ন দেয়, তবে রিটার্ন চার্জ ভেন্ডরকে বহন করতে হবে।
* কাস্টমারের ত্রুটি: কাস্টমার যদি বিনা কারণে বা ব্যক্তিগত পছন্দে রিটার্ন করে, তবে সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে চার্জ নির্ধারণ করা হবে।
ভেন্ডরদের জন্য জরুরি শর্তাবলী (Terms & Conditions)
১. প্রোডাক্টের গুণগত মান: অবশ্যই অরিজিনাল এবং মানসম্মত প্রোডাক্ট হতে হবে। কোনো প্রকার কপি বা নিষিদ্ধ পণ্য প্রদর্শন করা যাবে না।
২. স্টক আপডেট: প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে দ্রুত প্যানেল থেকে তা আপডেট করতে হবে। অর্ডার আসার পর স্টক না থাকলে ভেন্ডরকে জরিমানা বা সতর্কবার্তা দেওয়া হতে পারে।
৩. অর্ডার প্রসেসিং টাইম: অর্ডার পাওয়ার সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে প্রোডাক্ট প্যাকেজিং করে পিকআপের জন্য প্রস্তুত রাখতে হবে।
৪. সরাসরি যোগাযোগ নিষিদ্ধ: অর্ডারের সূত্র ধরে কাস্টমারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ওয়েবসাইটের বাইরে লেনদেন করার চেষ্টা করলে ভেন্ডরশিপ বাতিল করা হবে।
৫. ছবি ও বর্ণনা: ল্যান্ডিং পেজ বা স্টোরের জন্য প্রোডাক্টের পরিষ্কার এবং বাস্তব ছবি প্রদান করতে হবে।
Wit Mart: Vendor Registration and Operational Policy (Terms & Conditions)
At Wit Mart, we are committed to empowering new and small entrepreneurs to become self-reliant. If you are currently running your business through a Facebook page and want to build your own brand, our platform is the perfect solution for you.
1. Store Setup & Benefits
Own Digital Showroom: Every vendor will receive their own sub-store or profile on our website.
Product Landing Page: We will provide an attractive landing page for each product to support your Facebook marketing and boosting campaigns.
Product Listing: Vendors can upload an unlimited number of products (subject to discussion).
2. Commission & Payment Policy
Commission: A commission rate ranging from 5% to 12% will apply, depending on the product's category and value.
Payment Cycle: The sales balance will be added to the vendor panel only after the product is successfully delivered to the customer.
Withdrawal: Vendors can place a withdrawal request 2-3 working days after a successful delivery.
Payment Methods: Payments can be received via bKash, Nagad, Bank Transfer, or Direct Cash (from our office).
3. Shipping & Logistics
Packaging: The vendor is solely responsible for packaging the product safely and securely once an order is received.
Collection: Our delivery partner will pick up the packaged product from your designated location.
Delivery: Wit Mart takes full responsibility for delivering the product safely to the customer's doorstep.
4. Marketing & Boosting Services
Free Promotion: Wit Mart will regularly promote the products of all our registered vendors at our own expense.
Paid Services: If a vendor wishes to run a dedicated ad campaign, our expert team can provide premium boosting services for their Facebook page or product landing pages (charges apply).
5. Return & Refund Policy
Vendor's Fault: If a customer returns a product because it is the wrong item, damaged, or does not match the displayed picture, the return shipping charge must be borne by the vendor.
Customer's Fault: If a customer returns a product without a valid reason or simply due to a change of mind, the return charge will be determined based on mutual discussion.
Essential Terms & Conditions for Vendors
Product Quality: All products must be original and of high quality. Selling or displaying counterfeit, replica, or illegal items is strictly prohibited.
Stock Updates: If a product goes out of stock, the vendor must update their panel immediately. Receiving an order for an out-of-stock item may result in a warning or a financial penalty.
Order Processing Time: Vendors must package the product and have it ready for pickup within a maximum of 24 hours after receiving an order.
Direct Contact Prohibited: Attempting to bypass the platform by using order details to contact customers directly for off-site transactions will result in the immediate cancellation of your vendor status.
Photos & Descriptions: Vendors must provide clear, realistic, and accurate photos of their products for the store and landing pages.
Electronics
Fashion
Beauty
Appliances
Food and Groceries
Kids
Books
Trendy
Watch
Digital Items